শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


 

নাটোর জেলার সাতটি থানার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়াইগ্রাম থানার ওসি মো. গোলাম সারওয়ার হোসেন।


 

নাটোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়াইগ্রাম থানার গোলাম সারওয়ার



 

গত মঙ্গলবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভার সভাপতি ও নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
 

সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), সিআইডি প্রতিনিধি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

জানা গেছে, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে ওসি গোলাম সারওয়ার হোসেনকে এ সম্মাননা প্রদান করা হয়। থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, জনবান্ধব পুলিশিং চালু রাখা এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে তার অসামান্য ভূমিকা বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অফিসারকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি চাঁদাবাজি দমন, রাত্রিকালীন টহল জোরদার, চুরি-ডাকাতি ও দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।