সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ইরানের রাজধানী তেহরানে গুলি করে হত্যার শিকার হয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি। গুলি চালানোর পর, ওই বন্দুকধারী আত্মহত্যা করেন।
 

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইরানের সুপ্রিম কোর্টে এই ঘটনা ঘটে। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার থেকে বার্তাসংস্থা র‍য়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
 

ইরানের বিচার বিভাগ ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ।
 

বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে জানায়, নিহত বিচারপতিরা ছিলেন জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়। তারা সাহসী এবং অভিজ্ঞ বিচারক ছিলেন। তবে, হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।