শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীতে ট্রেনে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীতে ট্রেনে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীতে ট্রেনে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার




বিমানবন্দর স্টেশনে চলমান বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র ভর্তি একটি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
 

রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
 

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আর্মির একটি টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। তিনি বলেন, এটি জানানো হলে রেলওয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করবে।
 

তবে রেলওয়ে পুলিশের এক সূত্রের বরাতে জানা গেছে, উদ্ধারকৃত ব্যাগে ছিল আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তারি ঘটেনি।
 

বনলতা এক্সপ্রেস ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এবং শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে নিয়মিত চলাচল করে।