সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি মমতার

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি মমতার

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনেরও প্রস্তাব দিয়েছেন।
 

সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান।
 

মমতা বলেন, "বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয়জন রয়েছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যেভাবে পদক্ষেপ নিক না কেন, আমরা তা মানি। তবে ধর্মের ভিত্তিতে যেকোনো নৃশংসতার আমরা তীব্র নিন্দা জানাই। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, এ বিষয়ে ব্যক্তিগত হস্তক্ষেপ করুন।"
 

তিনি আরও বলেন, ভারতের উচিত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু জাতিসংঘে তুলে ধরা এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করা। মমতা সতর্ক করে বলেন, "বাংলাদেশে যদি ভারতীয়দের ওপর হামলা হয়, তবে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে আমাদের লোকজনকে সেখান থেকে ফিরিয়ে আনতে প্রস্তুত আছি।"
 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে।