শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি দমন করতে ব্যর্থ: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি দমন করতে ব্যর্থ: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকার দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তাঁর মতে, রাজনৈতিক অঙ্গীকার ও রাজনৈতিক সরকার ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।
 

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে। আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন দেড় থেকে দুই টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নানা পক্ষ এতে জড়িয়ে পড়েছে, এমনকি যারা আগে মুক্ত ছিল তারাও এখন চাঁদাবাজির সঙ্গে যুক্ত। বিস্ময়ের বিষয় হলো, চাঁদাবাজরা আবার ব্যবসায়ী সংগঠনেরও সদস্য।”
 

ড. সালেহউদ্দিন আরও বলেন, “চাঁদাবাজির সরাসরি প্রভাবে বাজারে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে এটি নিয়ন্ত্রণ করা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। অন্তর্বর্তীকালীন সরকারও কাউকে ধরে রেখে সমস্যা সমাধানের পথে হাঁটছে না।”
 

এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, আগামী জুনের মধ্যে দেশের মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।