শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫

কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫

আরিফুজ্জামান (সাগর):



আজ যশোর সেনানিবাসস্থ সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল এ বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)।


 

কোর অব সিগন্যালস্ এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান-২০২৫


 

নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার “কর্নেল কমান্ড্যান্ট র‍্যাঙ্ক ব্যাজ” পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সকলের উদেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে আধুনিক যোগাযোগ, যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষনার গুরুত্ব উল্লেখপূর্বক সিগন্যাল কোরের সকল সদস্যদের এক্ষেত্রে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
 

অনুষ্ঠানে ডিজি, ডিজিডিপি; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া; সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; সিগন্যাল ইউনিটের সকল অধিনায়াকগণ; অন্যান্য সেনা কর্মকর্তাগণ; এবং অন্যান্য পদবীর সৈনিকগণ  উপস্থিত ছিলেন।