শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

দুদকে চাপ দিলে নাম প্রকাশ করা হবে: ড. মোমেন

দুদকে চাপ দিলে নাম প্রকাশ করা হবে: ড. মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, ভবিষ্যতে যদি কেউ কমিশনে কোনো চাপ সৃষ্টি করতে চেষ্টা করে, তাদের নাম প্রকাশ করা হবে।
 

তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি মতবিনিময় সভায়।
 

দুদক চেয়ারম্যান আরও বলেন, “পাচারকৃত অর্থ উদ্ধারে আমরা খুব বেশি সফল বলতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের টাকা পাচার করা না যায়।”
 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম।