শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-  


জামালপুরের মাদারগঞ্জে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


 

সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মাদারগঞ্জ থানা মোড়ের অস্থায়ী কার্যালয়ে চর পাকেরদহ, কড়ইচড়া ও গুনারীতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল রহমান জিয়া।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক মজনু ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, সহ-সভাপতি অধ্যাপক আলমগীর কবির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সুরুজ, পৌর শ্রমিক দলের সভাপতি বজলুল রহমান, চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুবাহান ফকির, সহ-সভাপতি বেলাল উদ্দিন মাস্টার, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চান, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নান্টু, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক বীরবল।

 

এছাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য বাবু লিটন চন্দ্র রায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মোজা এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।