শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২২:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:

 

​
​শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জে  উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে  বালিজুড়ী বাজার সানশাইন স্কুল মাঠে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি আয়োজন করা হয়। 

 

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ফায়েজুল ইসলাম লাঞ্জু।


আলোচনা সভাস্থল  থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।


​এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
 

প্রধান অতিথির বক্তব্যে ফায়েজুল ইসলাম লাঞ্জু  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং এই দিবসের ঐতিহাসিক গুরুত্বের ওপর আলোকপাত করেন।