শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ‘ককটেল’ বিস্ফোরণে তরুণের মৃত্যু

জেনেভা ক্যাম্পে সংঘর্ষে ‘ককটেল’ বিস্ফোরণে তরুণের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
 

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, রাত সাড়ে তিনটার দিকে ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

নিহতের পরিবার জানায়, সংঘর্ষের সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হন। এসময় একটি ককটেল বিস্ফোরিত হয়ে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, জাহিদ জেনেভা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা ছিলেন। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রাজধানীর কল্যাণপুর এলাকায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।
 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় আইনগত প্রক্রিয়া চলছে।