শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট কাজ করছে।
 

মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন মুহূর্তের মধ্যেই বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
 

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
 

এদিকে, শুরুতে মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকা শহরের তীব্র যানজটের কারণে ঘটনার প্রায় ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এখন মোট ১৬টি ইউনিট কাজ করছে।


📌 ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।