সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি চীনে

সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি চীনে

সামুদ্রিক ঝড় টাইফুন গায়েমির প্রভাবে ভারি বৃষ্টি শুরু হওয়ায় স্থানীয় সময় গতকাল শনিবার সকাল পর্যন্ত চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের ২৭ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ বিভাগ জানিয়েছে, গায়েমি এই বছরের তৃতীয় টাইফুন।

 

এর প্রভাবে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে প্রদেশের ৪০টি জলাধারের পানির স্তর বেড়েছে। প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, লিয়াওনিংয়ের বেশির ভাগ এলাকায় আজ রবিবার ভোর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত মুষলধারে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সম্ভাব্য বন্যার প্রস্তুতি এবং দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য প্রদেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যার ঝুঁকি এড়াতে প্রদেশজুড়ে শত শত রাসায়নিক ও খনি কম্পানি তাদের কার্যক্রম স্থগিত করেছে। ওই শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মী ও বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।