মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানায় নিহত ৬জন

যুক্তরাষ্ট্রে টর্নেডোর হানায় নিহত ৬জন

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য টর্নেডো ও বৈরী আবহাওয়ায় লন্ডভন্ড হয়েছে। ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত ও ব্ল্যাকআউট হয়েছে। কমপক্ষে ছয়জন মারা গেছে এখন পর্যন্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজধানী ন্যাশভিলের উত্তর উপশহরে তিনজনের মৃত্যু হয়েছে।


রাজ্যের উত্তরাঞ্চলের ক্লার্কসভিলে একটি টর্নেডো আঘাত হানে, সেখানেও প্রাণহানি ঘটে। মন্টগোমারি কাউন্টি সরকার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে তিনজন মারা গেছে, দুজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু। আরও ২৩ জন হাসপাতালে চিকিত্সাধীন।

এখনও এই বিপর্যয়ের অনুসন্ধান এবং উদ্ধার চলছে। একটি ট্র্যাকিং সাইট অনুযায়ী, রাজ্যটিতে প্রায় ৮৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিভ্রাটের শিকার।