শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪১:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ১২ কোটি টাকার অবৈধ সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর):


বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ আজ অনুষ্ঠিত হয়েছে সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এসিসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস।


 

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত


 

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কোরের গৌরবময় ইতিহাস এবং মাতৃভূমির সেবায় এর অবদানের কথা উল্লেখ করে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, সাঁজোয়া কোরের প্রতিটি সদস্য ভবিষ্যতেও দেশসেবায় অনন্য ভূমিকা রাখবে।

 

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত — ছবি ২


 

পরে সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কগণের সঙ্গে স্মৃতিচারণমূলক আলোকচিত্রে অংশগ্রহণ করেন।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুট্যান্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ।