সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেলিগ্রাম সিইও পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন

টেলিগ্রাম সিইও পাভেল দুরভকে শর্ত সাপেক্ষে জামিন

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে ফরাসি আদালত শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। বুধবার এই আদেশ জারি করা হয়।

 

পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জামানত জমা দিতে হবে এবং সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে। এছাড়া তিনি ফ্রান্স ত্যাগ করতে পারবেন না।
 

উল্লেখ্য, টেলিগ্রামে সংঘটিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা জানিয়েছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।
 

গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়। ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদন অনুযায়ী, তিনি নিজের বিমানে করে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করার পরই গ্রেপ্তার হন।