শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৮:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

✍️ মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:-

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় টহল দল মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
 

আটককৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনের বিষয়ে জিডি করা হয়েছে এবং পরবর্তীতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
 

অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান (বিএন) এবং বিজিবির পক্ষে দায়িত্বে ছিলেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমান।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।