শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৮:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বন্দর থানা যুবলীগের ৭সদস্য কে আটক: সরকার বিরোধী গোপন ঝটিকা মিছিল....!

বন্দর থানা যুবলীগের ৭সদস্য কে আটক: সরকার বিরোধী গোপন ঝটিকা মিছিল....!

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় আওয়ামী যুবলীগের মিছিল থেকে ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় পোর্ট কানেক্টিং রোড়ের বড়পুল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হল- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০)।
 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।
 

তিনি জানান, গত সোমবার রাতে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে বড়পুল মোড়ের দক্ষিণ পার্শ্ব থেকে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 
তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।