মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৪:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফের কমলো একদিনের ব্যবধানে সোনার দাম

ফের কমলো একদিনের ব্যবধানে সোনার দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৪৬১ টাকা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকেই সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

ফের কমলো একদিনের ব্যবধানে সোনার দাম

এছাড়া ২১ ক্যারেটের ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা, অর্থাৎ ৯২ হাজার ৮৭ টাকা ভরি। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৯১ টাকা কমিয়ে ৭৮ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে করা হয়েছে ৬৫ হাজার ৭৮৫ টাকা।

 

এর আগে গতকাল মঙ্গলবার (২১ মার্চ) ২২ ক্যারেট দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৪ টাকা করেছিল বাজুস।