বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৭:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টেকনাফ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন সাবেক ক্রিকেটার সামির কায়সার

টেকনাফ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন সাবেক ক্রিকেটার সামির কায়সার

মোঃ মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার:


আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও নাফ স্টেশন ক্লাবের সভাপতি সামির কায়সার।

শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত কে কে পাড়া এলাকা থেকে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সামির কায়সার টেকনাফের বড় হাজী পরিবারের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত এবং সুনামের সঙ্গে কাজ করে আসছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।

একজন সাবেক ক্রিকেটার হিসেবে এলাকায় খেলাধুলার উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নিয়মিত অনুশীলনে উৎসাহ দেওয়া এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন।

এলাকাবাসীর মতে, তার এ ধরনের উদ্যোগ তরুণদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে।

প্রার্থিতা ঘোষণা প্রসঙ্গে সামির কায়সার বলেন, ওয়ার্ডের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের ও শ্রমজীবী জনগোষ্ঠীর অনুরোধে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান এবং খেলাধুলার প্রসারে কাজ করবেন।

স্থানীয়দের মতে, সামির কায়সার একজন তরুণ, সৎ ও উদ্যমী ব্যক্তি। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার কারণে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হবেন।