শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা অনন্য ভূমিকা রাখতে পারে: প্রধান উপদেষ্টা ইউনূস

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা অনন্য ভূমিকা রাখতে পারে: প্রধান উপদেষ্টা ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে চলমান অস্থিতিশীলতা ও সংঘাত নিরসনে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা কার্যকর দিকনির্দেশনা দিতে পারে।
 

শনিবার (৪ অক্টোবর) ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
 

অধ্যাপক ইউনূস বলেন, গৌতম বুদ্ধ মানবকল্যাণ, শান্তি, অহিংসা, সাম্য ও মৈত্রীর আদর্শ প্রচারে জীবন উৎসর্গ করেছিলেন। শান্তি ও সম্প্রীতিনির্ভর সমাজ গঠনই ছিল তার মূল লক্ষ্য। তার মানবিকতা, ত্যাগ ও জীবপ্রেমের বাণী আজও বিশ্বজুড়ে প্রেরণার উৎস।
 

তিনি আরও বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের পুরোনো বৌদ্ধ ঐতিহ্য গভীরভাবে যুক্ত। প্রাচীনকালে এ অঞ্চল এশিয়ার বৌদ্ধ ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল—যার সাক্ষ্য বহন করছে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহারগুলো।
 

ড. ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানকার মানুষ ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। জাতীয় জীবনের প্রতিটি অর্জনেই সকল সম্প্রদায়ের অবদান রয়েছে।
 

তিনি আশা প্রকাশ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর উদীয়মান নতুন বাংলাদেশের মানুষ আরও দৃঢ় সম্প্রীতি, সহিষ্ণুতা ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের পথ আরও মসৃণ হবে—এই প্রত্যাশাই করি।
 

শেষে প্রধান উপদেষ্টা ‘শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান’ উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
 

সূত্র: বাসস