সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি বাবা-ছেলে নিহত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি বাবা-ছেলে নিহত

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় ঘটেছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় এক বাংলাদেশি পিতা ও তার সৎপুত্র নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৬ আগস্ট) ভোর ৬:৩০ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত বাংলাদেশি ব্যক্তির নাম মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্রের নাম মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহ (৯)। তারা মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার একটি গর্ত এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে তাদের মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। এই ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই তারা দুজনেই মারা যান।
 

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ জানিয়েছেন, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যুর পাশাপাশি, বিপরীত দিক থেকে আসা গাড়িতে থাকা একজন ৪১ বছর বয়সী মহিলা এবং তার ৫ বছরের ছেলে গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের ধাক্কায় গাড়িটি সড়ক থেকে নিচে ঝোপের মধ্যে পড়ে যায়।
 

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গাড়ির চালকের কাছ থেকে বিস্তারিত জবানবন্দি নিচ্ছে এবং সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।