শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •

চারঘাটে ৫০ বোতল ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার 

চারঘাটে ৫০ বোতল ফেন্সিডিলসহ মটরসাইকেল উদ্ধার 

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-



রাজশাহীর চারঘাটে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১৫০ সিসি পার্লসার লাল কালো রংয়ের মটরসাইকেল আটক করে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর প্রায় দেড়টায় চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে সাখাওয়াত হোসেন মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে মটরসাইকেল থামানোর জন্য সিগনাল দিলে আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে মটরসাইকেল সাথে ঝুলানো একটি ব্যাগসহ মটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন। 


এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নিদের্শনায় উপ-পরিদর্শক এসআই কামরুজ্জামান, এএসআই ফরোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলদল অভিযানে সিপাইপাড়া গ্রামে সাখাওয়াত হোসেন মুদি দোকানের সামনে মটরসাইকেল ফেলে আসামী পালিয়ে গেলে স্থানীয় লোকজনের সম্মুখে ব্যাগের ভিতরে প্লাস্টিক বোতলসহ ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল ও মটরসাইকেল উদ্ধার করে থানায় জব্দকৃত মটরসাইকেল এবং ইউসুফপুর পশ্চিমপাড়া মৃত গোলাম মজিদ এর ছেলে মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন নামে ধারা ৩৬(১)সারনির ১৪(খ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ মামলা দায়ের করে।


এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এবং মামলার আসামী পলাতক রয়েছে, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।