মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আবারও ইসরায়েলে ৫০০ পাউন্ডের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র  

আবারও ইসরায়েলে  ৫০০ পাউন্ডের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আবারও ইসরায়েলে ৫০০ পাউন্ডের বোমা পাঠানোর কথা জানিয়েছে। এছাড়া ঘনবসতিপূর্ণ গাজায় উদ্বেগ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ওয়াশিংটন ২ হাজার পাউন্ডের বোমা সরবরাহ আপাপত বন্ধ রাখছে।

 

দেশটির কর্মকর্তারা বুধবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্ত এলাকায় হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালাতে সর্বাত্মক সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে ইসরায়েলে ২ হাজার ও ৫০০ পাউন্ডের বোমা পাঠানো বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। কারণ রাফাতে এত বিশাল বোমা ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন।

 

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, রাফাতে ইসরায়েলি অভিযান প্রায় শেষের পথে এজন্য ২ হাজার পাউন্ড বোমা সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলে ২ হাজার পাউন্ড বোমা পাঠানোই আমাদের লক্ষ্য ছিল। কারণ রাফাহ এবং গাজায় আমাদের নজর রয়েছে।