মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:০১:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

২০২৪ সালের ৩ এপ্রিল বুধবার সকাল ৭:৫৮ মিনিটে তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই ফিলিপিন্সের সিসমলজি এজেন্সিও একই ধরনের সুনামি সতর্কতা জারি করেছে। তারা অধিবাসীদের উঁচু খোলা জায়গায় অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে।

 

ভূমিকম্পের পরপরই ফিলিপিন্সের সিসমলজি এজেন্সিও একই ধরনের সুনামি সতর্কতা জারি করেছে। তারা অধিবাসীদের উঁচু খোলা জায়গায় অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে।যদিও প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ভূমিকম্পের দুই ঘণ্টা পর বলেছে ‘সুনামি হুমকি কেটে গেছে’। আর চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলেছেন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

“ভূমিকম্পটি ছিল স্থলভাগ এবং এর অগভীর অংশের কাছে। পুরো তাইওয়ান ও উপকূলীয় অঞ্চলে এটি অনুভূত হয়েছে। পঁচিশ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী,” তাইপে সিসমলজি সেন্টার এর ডিরেক্টর উ চিয়েন ফু বলেছেন।

 

এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত করেছিলো। তখন দুই হাজার চারশো মানুষের মৃত্যু হয়েছিলো। ধ্বংস হয়েছিলো পাঁচ হাজারের মতো ভবন।