শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ২৫ ইউনিট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, আগুন লাগার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
 

ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ আকার ধারণ করে। “আগুন দাউদাউ করে জ্বলছে, ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা করছে,” বলেন তিনি।
 

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনাল-এর কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন জানান, “আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রেখেছিলাম। এখন সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।”
 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “দুপুর ২টা ৩০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ২টা ৩৪ মিনিটের দিকে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৯টি ইউনিট রওনা দেয়।”
 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে, তবে আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।