শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর শিশুর লাশ উদ্ধার, গলায় রশি বাঁধা

মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর শিশুর লাশ উদ্ধার, গলায় রশি বাঁধা

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর আদিবা জাহান মীম নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সিমানাপাড় গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 

মৃত আদিবা ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে। স্থানীয়রা জানায়, শিশুটির দুই হাত ও গলায় রশি পেঁচানো ছিল।
 

আদিবার বাবা হানিফ মিয়া বলেন, “আমার মেয়ে যদি পানিতে ডুবে মারা যেত, তাহলে নিশ্চয়ই ভেসে উঠত। কিন্তু তার হাতে আর গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। কেউ আমার মেয়েকে হত্যা করে ফেলে রেখেছে। আমি এর বিচার চাই।”
 

শিশুর মা জান্নাত আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। তার বুকফাটা আহাজারিতে কেঁপে উঠছে পুরো গ্রাম। প্রতিবেশীরা তাকে শান্ত করার চেষ্টা করলেও কেউ তার কান্না থামাতে পারছেন না।
 

স্থানীয় ইউপি সদস্য মো. আউয়াল বলেন, “লাশের অবস্থা দেখে মনে হয়েছে, মীম পানিতে ডুবে মারা যায়নি। ঘটনাটি রহস্যজনক।”
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”