শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নারিকেল তলাস্থ মফিজ উল্লাহ সুকানী বাড়িতে অগ্নিকান্ডে পুড়েছে ৫ টি বসত ঘর: আহত ৩ জন...!

নারিকেল তলাস্থ মফিজ উল্লাহ সুকানী বাড়িতে অগ্নিকান্ডে পুড়েছে ৫ টি বসত ঘর: আহত ৩ জন...!

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-



নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ( নারিকেল তলাস্থ) মফিজ উল্লাহ সুকানীর বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময়‌ অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


বাড়ির নিকট প্রতিবেশী হায়দার আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার ১৫/২০ মিনিটের মধ্যেই নিকটস্থ কেইপিজেড ও সিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয় জনতা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আইনে।

 

এতে হায়দার আলী সহ ৩ জন লোক আহত হয়েছেন বলে ভুক্তভোগীদের এক যুবক আমির হোসেন প্রতিবেদক কে জানায়। দূর্ঘটনায় আহত হায়দার আলীর ডান হাতে ১১ টি সেলাই করা হয়।


৫টি বসত ঘরে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে মোঃ ফারুক, আমির হোসেন, আনোয়ার হোসেন সহ আরো দুই জন বাসিন্দাদের ঘরে আগুন লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।