সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৯:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরায়েলেও

গ্রিসে শক্তিশালী ভূমিকম্প, কম্পন অনুভূত ইসরায়েলেও

অনলাইন ডেস্ক:-

 

ইউরোপের দেশ গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর কম্পন ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলেও, যার প্রভাব ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়।
 

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তাদের প্রতিবেদনে বলা হয়, জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) ভূমিকম্পটির গভীরতা নির্ধারণ করেছে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার নিচে। যদিও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
 

উল্লেখ্য, গ্রিস একটি ভূমিকম্পপ্রবণ দেশ। বিশেষ করে দক্ষিণাঞ্চল ও আশপাশের দ্বীপগুলোতে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প প্রায়ই হয়ে থাকে। এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপে এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন, এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।