বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৮:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে বিদায়ী ও বরণ সংবর্ধনা

ধর্মমন্ত্রীর পক্ষে মুরাদনগরে বিদায়ী ও বরণ সংবর্ধনা

কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর পক্ষ থেকে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বীকে বরণ করা হয়েছে।

 

বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনও মো. আবদুর রহমান, নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী, সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, জেলা ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক সোহাগ, আলমগীর হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বিদায়ী ইউএনও মো. আবদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, দায়িত্ব পালনকালে তিনি মুরাদনগর উপজেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি বলেন, সবার সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

 

নবাগত ইউএনও এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, পূর্বসূরির ধারাবাহিকতা বজায় রেখে সবার সহযোগিতায় তিনি মুরাদনগরের উন্নয়নে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুরাদনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।