বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নাটোরে ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান ঘিরে আলোচনা

নাটোরে ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান ঘিরে আলোচনা

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina-এর নামসংবলিত স্লোগান লেখা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

সোমবার (১৬ মার্চ) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য আনা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।

 

সরকারি বরাদ্দ অনুযায়ী ঈদ উপলক্ষে অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। বিতরণ কার্যক্রম চলাকালে স্থানীয়রা কয়েকটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি লেখা দেখতে পান।

 

রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সরকারি ত্রাণের চালের বস্তায় এ ধরনের স্লোগান থাকায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল হোসেন এবং নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহ্বায়ক শাহিন মোল্লা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে নলডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. সাগর মণ্ডল বলেন, চালের বস্তাগুলো খাদ্য গুদাম থেকেই সরবরাহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।