সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক:-

 

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায়, সোনা মসজিদ-মাহাদিপুর সীমান্তের কাছাকাছি গরু পাচারের সময় স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা চার বাংলাদেশি নাগরিককে আটক করেন।
 

বিএসএফ জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা ভোরে ঘন কুয়াশার মধ্যে কিছু মানুষকে সীমান্ত পার হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে দেখেন। সতর্ক জওয়ানরা সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা পালানোর চেষ্টা করেন, তবে গ্রামবাসীদের সহায়তায় তাদের আটক করা হয়।
 

আটককৃতদের মঙ্গলবার মালদার হাবিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।