শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

গফরগাঁওয়ে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের অফিস উদ্বোধন

গফরগাঁওয়ে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের অফিস উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গফরগাঁও পৌরসভার স্টেশন রোডস্থ হেকিম টাওয়ারের দ্বিতীয় তলায় কর সার্কেল গফরগাঁও কার্যালয়ের আওতাধীন এ সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও আয়কর উপদেষ্টা এডভোকেট সাদিক হোসেন, জজকোর্ট, ময়মনসিংহ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের গফরগাঁও কর সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ আবুল কালাম এবং কর পরিদর্শক আবুল হাশেম।
 

এছাড়াও উপস্থিত ছিলেন গফরগাঁও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ হারুনুর রশিদ, গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

অনুষ্ঠানে গফরগাঁওয়ের আয়কর ও ভ্যাট সেবা প্রদানকারী আইনজীবী মোস্তফা আহাম্মদ করিম, মুহাম্মদ মোজাম্মেল হক, মিয়া মোহাম্মদ রুপক মানিক ও সৈয়দ মুক্তার হোসেন প্রমুখ অংশ নেন।
 

নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে গফরগাঁও অঞ্চলের করদাতারা আরও সহজে ও দ্রুত সময়ে আয়কর ও ভ্যাট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।