সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘূর্ণিঝড় আসনায় পাকিস্তানে অন্তত ২৬ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় আসনায় পাকিস্তানে অন্তত ২৬ জনের মৃত্যু

পাকিস্তানের উপকূল থেকেও দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। গতকাল শনিবার ঝড়টি করাচি থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর-পিএমডি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উপকূলীয় অঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

 

পিএমডি অনুসারে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনও হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শুক্র ও শনিবার সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে উত্তরাঞ্চলীয় আপার দিরে বাড়ির ছাদ ধসে একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও ১৩ জন। 


আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও দুর্বল হতে শুরু করেছে। তবে এর প্রভাবে করাচি ও বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে তা ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগের বেশি হবে না। যদিও এর প্রভাবেই সমুদ্র উত্তাল থাকতে পারে আশঙ্কায় উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। সিন্ধুর মত্স্যজীবীদের শনিবার সমুদ্রে না যেতে এবং বেলুচিস্তানের জেলেদের রবিবার পর্যন্ত তা না করার পরামর্শ দেওয়া হয়েছে।