মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৯:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজার হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনের গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, বেসামরিক নাগরিকদের বের করে দিতে ৫ আশ্রয়কেন্দ্র থেকে,  গাজার হাসপাতালগুলোকে 'ইচ্ছাকৃতভাবে টার্গেট' করা হচ্ছে।


চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা 'নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে' গত কয়েক ঘণ্টায়। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন 'বিপর্যয়কর পরিস্থিতির' কথা।


বিবৃতিতে বলা হয়, আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধ এবং চিকিৎসা সুবিধা, চিকিৎসা কর্মী ও রোগীদের সুরক্ষার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

এমএসএফ আগের নোটিশের পুনরাবৃত্তি করেছে, তারা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের এবং রোগীদের সুরক্ষা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।