সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শানশান: জাপানে তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা

শানশান: জাপানে তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে শক্তিশালী টাইফুন শানশান আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার কাগোশিমা শহরে এই ঘূর্ণিঝড়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।

 

শানশানকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করে আবহাওয়া দপ্তর। স্থলভাগে আঘাত হানার পর বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৫২ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

জাপানের আবহাওয়া দপ্তরের শীর্ষ কর্মকর্তা সাতাশি সুগিমোতো জানিয়েছেন, শানশান তীব্র বাতাস, প্রবল বর্ষণ এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ে আসতে পারে। তিনি স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।
 

কাগোশিমা শহরের প্রায় ৮ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। শহরে অবস্থিত টয়োটা কারখানাও ঝড়ের কারণে বন্ধ রয়েছে। শানশান কিউশুতে তাণ্ডব চালানোর পর দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।