শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন করলো বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন করলো বিএসএফ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ:-

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পর বিজিবি সদস্যরা আটক করে।
 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
 

বিজিবি অধিনায়ক বলেন, সকালেই বিএসএফ সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে ওই ১৯ জনকে বাংলাদেশে প্রবেশ করায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে আটক হন এবং বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন।
 

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।