মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসামরিক হতাহতে লিবিয়ায় জড়িত ছিল ডেনমার্ক

বেসামরিক হতাহতে লিবিয়ায় জড়িত ছিল ডেনমার্ক

ডেনমার্ক প্রথমবারের মতো স্বীকার করেছে, ২০১১ সালে লিবিয়ায় ন্যাটো হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার সঙ্গে জড়িত ছিল তারা। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার সূত্র মতে, ড্যানিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে থাকা কিছু গোপন নথিতে বলা হয়েছে, ড্যানিশ বিমানবাহিনী লিবিয়ায় বেশ কয়েকটি হামলায় অংশ নিয়েছিল।

নথিতে রয়েছে, ওই হামলায় অনেক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছিল, যার দায় এড়ানো ডেনমার্কের পক্ষে সম্ভব নয়। তবে নথিতে এ-ও অত্যন্ত জোরালোভাবে উল্লেখ করা হয়েছে যে ড্যানিশ বাহিনীর অংশ নেওয়া হামলাগুলোতে যে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছিল, হামলার পরে কোথাও তার কোনো প্রমাণ ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্র গার্ডিয়ান পত্রিকার কাছে দাবি করেছে, ডেনমার্কের স্থলবাহিনীও বিভিন্ন হামলায় অংশ নিয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেসব হামলার ঘটনায়ও অনেক বেসামরিক লোক হতাহত হয়েছিল।