শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৬:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে বৈধ প্রার্থী হলেন আমজাদ হোসেন চৌধুরী

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে বৈধ প্রার্থী হলেন আমজাদ হোসেন চৌধুরী

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সভাপতি, চেম্বারের সাবেক পরিচালক ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরীর।
 

মঙ্গলবার (১৪ অক্টোবর) শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার মনোনয়নকে বৈধ ঘোষণা করেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান জোবায়েরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত আমজাদ হোসেন চৌধুরী এবং জাহেদ হোসেন চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাদের নামে ব্যালট নম্বর প্রদান করার নির্দেশ দেন।
 

আমজাদ হোসেন চৌধুরীর পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদন দায়ের করেন অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম।
 

চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে আমজাদ হোসেন চৌধুরী এবং অ্যাসোসিয়েট মেম্বার ক্যাটাগরিতে জাহেদ হোসেন চৌধুরী পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ২৪ সেপ্টেম্বর ২০২৫ নির্বাচনী বোর্ড পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট দাখিল না করার অভিযোগে তাদের মনোনয়ন বাতিল করে।
 

এরপর তারা নির্বাচনী আপিল বোর্ডে আবেদন করলে ৩০ সেপ্টেম্বর আপিল নাকচ করা হয়। পরে তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি রিট পিটিশন দাখিল করেন। আজ শুনানি শেষে আদালত তাদের প্রার্থিতা পুনর্বহাল করে রায় দেন।
 

রিট দায়েরকারী আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড সঠিকভাবে বিচার না করেই প্রার্থিতা বাতিল করেছিল। আমরা হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছি। এখন নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্ব হচ্ছে তাদের প্রার্থীতা গ্রহণ করে ব্যালট নম্বর প্রদান করা।”
 

রায় প্রসঙ্গে আমজাদ হোসেন চৌধুরী বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমার প্রার্থিতা বহাল হয়েছে। এখন নির্বাচনী কার্যক্রমে সবার সহযোগিতা, ভোটারদের ভোট এবং দেশবাসীর দোয়া কামনা করছি। মহান রব যেন আমাদের সাফল্য দান করেন।”