শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জেল ও জরিমানা

রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জেল ও জরিমানা

মো: হারুন অর রশিদ, রৌমারী উপজেলা প্রতিনিধি:


 

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফার্মেসিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।
 

অভিযানে রৌমারী সদরের মেসার্স নিউ ব্রাদার্স ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে দোকানটি থেকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন আনুমানিক ১৫ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।
 

কুড়িগ্রাম জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক হাফিজুর রহমান মিয়া জানান, অভিযানে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ জনগণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। তিনি জানান, রৌমারীর বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও রেফ্রিজারেটরবিহীন ওষুধ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।