শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৩:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ময়মনসিংহে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:



 

ময়মনসিংহ নগরীতে গাছের ডালপালা কাটার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ১৬ বছর বয়সী মো. রানা প্রাণ হারিয়েছে।


এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নগরীর কেওয়াটখালি রেললাইন এলাকার সরকারি জমিতে।

 

নিহত রানা ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শেষ মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রানা অন্যের গাছ কেটে জীবিকা নির্বাহ করত।
 

বাকৃবি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোমেন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "সকালে কেওয়াটখালি রেললাইনের পাশে একটি কদম গাছের ডাল কাটতে গাছে উঠেছিল রানা। একপর্যায়ে ডালের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে সে ছটফট করতে থাকে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছে উঠে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে গাছের নিচে নামায়।"
 

মৃত্যুর পর রানার মরদেহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।