মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’

রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’ বাংলাদেশে তাদের শাখা খুলতে চায়। এ জন্য ব্যাংকটি ইতিমধ্যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সভাও করেছে। খবর রয়টার্সের।

এসবার ব্যাংক জানিয়েছে, রাশিয়ান ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা (এসবার ব্যাংক)।


গত বুধবার বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রয়টার্সের এ প্রতিবেদনে বলেছে, ইতিমধ্যে বাংলাদেশে শাখা স্থাপনের বিষয়ে রাশিয়ার ব্যাংকটির প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। তাঁরা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। সব মিলিয়ে দুই দফা বৈঠক হয়েছে—এমন তথ্য দিয়েছে রয়টার্স।


ব্যাংকটির নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতলি পোপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন—এমন রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবার ব্যাংক ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনাগুলো খুঁজে দেখছে।

ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। গত মাসে ইউরোপের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে এসবার ব্যাংক। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যও টিকে থাকতে অনেক রাশিয়ান কোম্পানির মতো এসবার ব্যাংকও ব্যবসা সম্প্রসারণে এশিয়ার দিকে নজর দিয়েছে।