সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানে ভারতের ড্রোন হামলা, ১২টি ভূপাতিত

সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানে ভারতের ড্রোন হামলা, ১২টি ভূপাতিত

অনলাইন ডেস্ক:-

 

পাকিস্তানের সীমান্তে ফের উত্তেজনা। ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী—এমনটাই দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
 

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৭ থেকে ৮ মে পর্যন্ত সময়ের মধ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে পাকিস্তানে একাধিক ড্রোন পাঠানো হয়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এসব ড্রোন ভূপাতিত করে এবং বিভিন্ন স্থান থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করছে।
 

আইএসপিআর-এর মুখপাত্র জানান, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, ছোড় ও করাচির দিকে পাঠানো হয়েছিল।
 

লাহোরে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় চারজন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।
 

এ প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, “আমরা আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা কেবল দৃঢ় প্রতিজ্ঞ নই, বরং আক্রমণকারীদের প্রতিহত করার যথাযথ সামর্থ্যও রাখি।”