সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৮ মার্চ ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

৮ মার্চ ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ মার্চ। পরীক্ষাটি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:

বিভাগ

পরীক্ষার তারিখ

বাণিজ্য (সি ইউনিট)

৮ মার্চ

মানবিক (বি ইউনিট)

৯ মার্চ

বিজ্ঞান (এ ইউনিট)

২৭ এপ্রিল

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১৫০০ টাকা। বিশেষায়িত বিষয়ে আবেদন করলে অতিরিক্ত ৫০০ টাকা ফি দিতে হবে।

ভর্তির অন্যান্য কার্যক্রম শেষ করার তারিখ ৩০ জুন।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত তথ্য ভর্তি কমিটির ওয়েবসাইটে পাওয়া যাবে।