মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জার্মানির ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী মিলনমেলা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী মিলনমেলা

২০২৩ সালের ডিসেম্বরে, জার্মানির ফ্রাঙ্কফুর্টে 'নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী' নামে একটি প্রবাসী বাংলাদেশি সংগঠন একটি মিলনমেলা আয়োজন করে। এই আয়োজন ছিল সুন্দর, আন্তরিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক অপূর্ব নিদর্শন। 
 

‘নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের শেষের দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গঠিত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী।  
শনিবার (৬ জুলাই) ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এ সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

 

প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান কর্ণধার আবু করিম, লিপি আমজাদ, সাফি হোসেইন, সাইফুল ইসলাম লিয়ন, পপি, দেলোয়ার হোসাইনসহ সংগঠনের কর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সারমিন হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেইন, উপদেষ্টা টিটু হাকিম, ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য নাহিন সরকার, আমান, রুবেল, ইয়াগহাহারি মোহাম্মদ, আবির, বনি, সামন্তি, ইসমাইলসহ অনেকে।