শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:২২:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনাসহ বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি স্থানে একই রাতে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কেউ হতাহত না হলেও জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় কাছেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।

 

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, “হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

 

এর প্রায় দুই ঘণ্টা পরে, রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, “দুর্বৃত্তরা প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। কেউ হতাহত হয়নি। ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।”