শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

তারুণ্যের উৎসব-২০২৫ পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে 

তারুণ্যের উৎসব-২০২৫ পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে 

হোসেন বাবলা (চট্টগ্রাম):-



চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গত শনিবার,১ নভেম্বর দামপাড়া পুলিশ লাইন্সস্থ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে “তারুণ্যের উৎসব ২য় সিএমপি কমিশনার কাপ" কারাতে প্রতিযোগিতা–২০২৫ সম্পন্ন হয়েছে।


 

তারুণ্যের উৎসব-২০২৫ পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে 


 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম। 


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কারাতে উপ কমিটির আহ্বায়ক আলহাজ্ব শাহজাদা আলম ।


 

তারুণ্যের উৎসব-২০২৫ পুলিশ কমিশনার কাপ কারাতে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে  — ছবি ২




অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিয়াজ মোহাম্মদ খান, সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ও প্রেসিডেন্ট, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।
 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (সদর)  মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। প্রতিযোগিতা পরিচালনা করেন শিহান কাজী কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন।
 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন – “তারুণ্যই জাতির সবচেয়ে বড় সম্পদ। খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকে, তেমনি মানসিকভাবে দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে। কারাতে একটি শৃঙ্খলাবদ্ধ ও আত্মরক্ষামূলক খেলা, যা তরুণ সমাজকে আত্মবিশ্বাসী করে তোলে।
 

তিনি প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন ও সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।


এ প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবের অসংখ্য তরুণ কারাতে খেলোয়াড়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।