শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০২:১৭:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুলকে কুপিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুলকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:-

 

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাহুল সরকার (৩০)।
 

নিহত রাহুলের বাড়ি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পাড়া এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাহুল তার লিজকৃত পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় একদল সন্ত্রাসী হঠাৎ করে তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পুকুরপাড়ের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা সেখানেই প্রবেশ করে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

ঘটনার সময় বাড়ির মালিক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে থাকা এক বৃদ্ধা নারী চিৎকার করলে লোকজন দৌড়ে আসে, তবে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই বৃদ্ধা জানান, তিনি কাউকে চিনতে পারেননি।