শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩১:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

নিশিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিশিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মশাল মিছিলের প্রস্তুতির সময় ৫ জনকে আটক করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
 

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১ অক্টোবর) গভীর রাতে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের সামনে।
 

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতাকর্মীরা জানান, “আমরা লিংক রোডে রনি ভাইয়ের ব্যানার লাগাচ্ছিলাম। হঠাৎ দেখি সামনে মশাল জ্বলছে। এগিয়ে গিয়ে দেখলাম নিষিদ্ধ সংগঠনের ব্যানারসহ কয়েকজন মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশঙ্কা করি তারা কোনো নাশকতার পরিকল্পনা করছে।”
 

এ সময় যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশকে হস্তান্তর করেন।
 

পরবর্তীতে ফতুল্লা থানার এসআই নন্দন বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার মধ্যে নাম রয়েছে—

  • নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হাসান শুভ, আরফান বাবু

  • জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল সিনহা

  • ফতুল্লা থানা যুবলীগের প্রচার সম্পাদক পাপন সরকার

  • জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরীফ হোসেন শামীম প্রমুখ
     

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম বলেন, “যুবদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করে থানায় সোপর্দ করেন। বর্তমানে ঘটনার তদন্ত চলছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”