শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৩:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

আসন্ন নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আসন্ন নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন ব্যতীত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র সম্প্রতি জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
 

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ বিভাগ থেকে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত একাধিক নির্দেশনা জারি করা হলেও, তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। দেখা গেছে, অনেক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একযোগে বিদেশে যাচ্ছেন—যা পূর্বের নির্দেশনার পরিপন্থী।
 

এ অবস্থায় পরিপত্রে বলা হয়েছে, পূর্বে জারি করা সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এখন থেকে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
 

পরিপত্রের অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে।
 

উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল। সেগুলো হলো—

১. কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন না; সচিব বা দপ্তরপ্রধানের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
২. ব্যক্তিগত উদ্যোগে বিদেশি সংস্থার আমন্ত্রণপত্র সংগ্রহ করা যাবে না।
৩. বিদেশ সফরের আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. কোনো আমন্ত্রণ বা বৈঠকে অংশগ্রহণের পূর্বে সংশ্লিষ্ট সচিব বা দপ্তরপ্রধানের পূর্বানুমতি নিতে হবে।
৫. বিদেশি সংস্থা থেকে ব্যক্তিগত আমন্ত্রণ পেলে, সেটি পেশাগত দায়িত্ব, প্রতিষ্ঠান ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা যাচাই করে অনুমতি দিতে হবে।

 

সরকারের এই নতুন পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের আগে প্রশাসনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।