শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৮:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ফিল্মি স্টাইলে দুই মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০০ পিস ইয়াবা

ফিল্মি স্টাইলে দুই মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৭০০ পিস ইয়াবা

ঠাকুরগাঁও প্রতিনিধি:-


 

ঠাকুরগাঁও শহরে ফিল্মি স্টাইলের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অপরাজেয় ৭১ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেনঃ পৌরশহরের হাজীপাড়াস্থ মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
 

অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহরিয়ার রহমান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা গোপন খবর পেয়ে অভিযানে যাই। তারা শিশু পার্কের সামনে বাইক যোগে শহরে যাচ্ছিল। অভিযান শুরু হলে পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তি হয়। তবে আমাদের চৌকস টিম দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকেই ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।”
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 

ঘটনার সময় সাধারণ মানুষ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ডিবি সদস্যরা রফিককে মাটিতে ফেলে ধরে।
 

স্থানীয় দোকানদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এখানে প্রতিদিন অচেনা লোকজন আসে-যায়। কিন্তু এতদিন কেউ কিছু করতে পারেনি। আজ ডিবি পুলিশ যেভাবে ধরেছে, এতে আমাদের মনে সাহস এসেছে।”
 

কলেজ শিক্ষার্থী জহির ইসলাম বলেন, “মাদক এখন তরুণদের ধ্বংস করছে। এদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।”
 

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন।
 

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।”